টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান বাবুল (৪২) নিহত হওয়ার ঘটনার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।সোমবার সকাল ১০ টার দিকে কদিম খশিল্লা বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, নিহত মিজান মাস্টার খুব ভালো মানুষ ছিলেন। আমরা এলাকাবাসী হিসেবে তার হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করছি।উল্ল্যেখ, মিজানুর রহমান বাবুলের দাদি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের কদিম খশিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। ওই জমির পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সাথে নিয়ে মেপে মসজিদ নির্মান কাজ শুরু করা হয়। মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতরে জায়গা পাবে বলে দাবি করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ফালু শেখের ছেলে কোরবান, নুরু, মোংলা, আলম, কোরবান আলীর ছেলে ফজলু ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়তে থাকে। এক পর্যায়ে মিজানুর রহমান বাবুলের মাথায় শাবল দিয়ে আঘাত করে। লাবু ও জাহিদ এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে তারা। আহতাবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপালে পাঠানো হয়। সেখান থেকে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের চাচা জিয়া বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।